Ajker Patrika

রাজবাড়ীতে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে অগ্নিসংযোগ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীতে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে অগ্নিসংযোগ
রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড়ে আগুনে পুড়ে যাওয়া ট্রাক। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ী শহরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গভীর রাতে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, কারা এবং কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত