
রাজবাড়ীর পাংশা উপজেলায় তারা খাতুন (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদকাসক্ত ছেলে রাজু বিশ্বাসের (২৮) বিরুদ্ধে তাঁকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত তারা খাতুন কসবামাজাইল ইউনিয়নের জাবেদ বিশ্বাসের স্ত্রী। এ ঘটনায় নিহত তারা খাতুনের ছেলে রাজু বিশ্বাসকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে নিহত তারার স্বামী জাবেদ বিশ্বাস পলাতক।
নিহত তারা খাতুনের স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, রাজু দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করতেন। একপর্যায়ে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ছেলের চিকিৎসার জন্য তারা খাতুন মোটরসাইকেলে করে কুষ্টিয়ার বনগ্রাম এলাকার উদ্দেশে রওনা হন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, পথে রাজু তাঁর মাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে অন্যত্র চলে যান এবং পরে খালার বাড়িতে আশ্রয় নেন। পরদিন সকালে নাটাখোলা এলাকার একটি স্থান থেকে তারা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম বলেন, তারা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা—ময়নাতদন্ত ও তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। দুর্ঘটনায় মৃত্যু হয়ে থাকলেও বিষয়টি কাউকে না জানানোর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা তদন্ত করছেন।

চট্টগ্রাম নগরীর খুলশীতে ফুটপাতে সবজি বিক্রি করা এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে খুলশী থানাধীন ওয়্যারলেস কলোনির ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
পঞ্চগড় শহরসহ জেলার বিভিন্ন এলাকায় দুই দিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে। খোলা মাঠ, সড়ক ও ফসলের জমির ওপর হালকা কুয়াশার আস্তরণ পড়ছে। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে শীতের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে।
২৮ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
৩৬ মিনিট আগে
মঙ্গলবার সন্ধ্যায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হন যুবদল নেতা আব্দুল হাই কায়সার। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
৩৮ মিনিট আগে