মাদকাসক্ত

মাদকাসক্ত ছেলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা, প্রাণ বাঁচাতে ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলায় কারাভোগের পর মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজু মিয়া (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। ছেলের এমন হুমকিতে প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা নাসিমা বেওয়া। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না

মাদক সেবনে বাধা, স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
বগুড়ার ধুনটে মাদক সেবনে বাধা দেওয়ায় মুন্নি খাতুন (৩২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী নুর সালামের বিরুদ্ধে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নুর সালামকে আটক করেছে পুলিশ।

গাজীপুরে মাদকাসক্ত ছেলের পিটুনিতে প্রাণ গেল বাবার
গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মো. আব্দুস সামাদ (৬০) নামের এক ব্যক্তিকে তাঁর মাদকাসক্ত ছেলে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন (৩৫) পলাতক রয়েছেন...

মাদকাসক্তদের ধরে পুলিশে দেওয়ার আহ্বান স্পিকারের
গ্রামগঞ্জে মাদকাসক্ত কাউকে দেখলে মারধর না করে ধরে পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে চুরি, অন্যের জমি জোরপূর্বক দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।












