
পিরোজপুরের মঠবাড়িয়ায় লামিয়া আক্তার পলি (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী গ্রামে গৃহবধূর বাবার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহবধূর বাবা লিটন হাওলাদার ও স্বামী হাসান মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
লামিয়া মঠবাড়িয়া পৌর শহরের সবুজনগর মহল্লার হাসান মৃধার স্ত্রী।
থানা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর আগে হাসান ও লামিয়ার বিয়ে হয়। স্বামীর অন্যত্র সম্পর্কের অভিযোগ তুলে বিয়ের পর থেকে এই দম্পতির মধ্যে কলহ চলছিল। দুদিন আগে স্বামী ও শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান লামিয়া। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর তাঁরা ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে হাসান মৃধা শ্বশুর লিটন হাওলাদারকে ঘুম থেকে ডেকে তুলে জানান, লামিয়া আত্মহত্যা করেছেন। লিটন হাওলাদার ছুটে গিয়ে দেখেন, মেয়ের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে।
নিহত গৃহবধূর খালা নুসরাত বেগম অভিযোগ করে বলেন, ‘আমার বোনের মেয়েকে কলহের জেরে মেরে লাশ ঘরের মেঝেতে ফেলে রাখে তার স্বামী। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাই।’
অন্যদিকে হাসানের মা বিউটি বেগম জানান, ‘আমার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। আমরা চাই সঠিক তদন্ত হোক।’
এ ঘটনায় মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে বাবার বসতঘর হতে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর বাবা ও স্বামীকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু সারা দেশে ছড়ালেও এর সংক্রমণ বেশি রাজধানী ঢাকায়। সারা দেশে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৭০ জনের মধ্যে ৩২ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।
৪ ঘণ্টা আগে
ডেঙ্গু পরিস্থিতি বরিশালে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিভাগের ছয় জেলার মধ্যে পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। পিরোজপুরের এই অবস্থা সারা দেশকে ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
৫ ঘণ্টা আগে
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে সেতু ভেঙে দেবে যাওয়ায় তিন বছর ধরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি পাড়ার বাসিন্দারা। প্রতিদিনই ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধায় ধান-চাল সংগ্রহ অভিযানের শেষ সময় ৩১ আগস্ট। এখনো দুই সপ্তাহ সময় বাকি আছে। তারপরও জেলায় ধান সংগ্রহ অভিযান বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। ফলে পাইকারদের কাছে কম দামে ধান বিক্রি করতে গিয়ে ক্ষোভ জানান কৃষকেরা।
৫ ঘণ্টা আগে