পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন (২৪) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মনির হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে আরজিনার সঙ্গে বিয়ে হয় শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের বাসিন্দা মনির হোসেনের। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
গতকাল শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে পারিবারিক কলহের একপর্যায়ে মনির হোসেন তাঁর স্ত্রী আরজিনাকে মারধর করে গুরুতর জখম করেন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা জালাল উদ্দীন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্বামী মনির হোসেনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা একটি হত্যা মামলা করেছেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ জন্য সম্ভাব্য তিনটি....
২ ঘণ্টা আগে
জনপ্রতিনিধিদের কাজ নিরাপত্তা বাহিনীকে তুষ্ট করা নয়, জনগণের স্বার্থরক্ষা করা। প্রস্তাবিত আইন পাস হলে উচ্চবিত্ত বা সমাজে পরিচিত কেউ গুমের শিকার হলে গণমাধ্যম ও জনমতের চাপে কিছুটা সুরাহা মিলতে পারে। কিন্তু প্রান্তিক ও দরিদ্র মানুষ ভুক্তভোগী হলে, তা নানা কারণে কঠিন হবে। সরকার গুম না করার প্রতিশ্রুতি...
৩ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের উপদ্রব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় রিশাদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল হোসেন পলাতক রয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে