
মাদকসংশ্লিষ্টতার অভিযোগে শফিউল আলম বাবু (৪২) নামের এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে থানা ঘেরাও করে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন দলীয় নেতা-কর্মীরা। তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে আটক নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আজ সোমবার বিকেলে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রোববার (১২ জুলাই) সন্ধ্যার পর উপজেলা গেটের একটি দোকান থেকে যুবদল নেতা বাবুকে আটক করা হয়।
আটক শফিউল আলম বাবু সুজানগর পৌরসভার চরমানিকদী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন। এ ছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে উপজেলা গেটসংলগ্ন একটি দোকান থেকে তাঁকে আটক করা হয়। আটকের খবর ছড়িয়ে পড়লে থানা ঘেরাও করে রাত ৯টা পর্যন্ত বিক্ষোভ ও তাঁকে মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেন দলীয় নেতা-কর্মীরা।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, বিক্ষোভকারীদের সামনে আটক ব্যক্তির ডোপ টেস্ট করার উদ্যোগ নেওয়া হলে পরিবারের সদস্যরা এতে অস্বীকৃতি জানান। পরে পরিস্থিতি বেগতিক দেখে বিক্ষোভকারী নেতা-কর্মীরা থানা এলাকা ছেড়ে চলে যান। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শফিউল আলম বাবুকে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে আটক যুবদল নেতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে কারও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মাদকসংশ্লিষ্টতা থাকার অভিযোগে শফিউল আলম বাবুকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ডোপ টেস্ট শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, ‘কোনো ব্যক্তির অপকর্মের দায় যুবদল নেবে না। আমরা নিজেরাই মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছি। কেউ যদি মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকে, তাহলে পুলিশ তার গতিতে চলবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা পুলিশকে সহযোগিতা করব।’

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের বারান্দার ছাদের পলেস্তারা খসে ৫ বিচারপ্রার্থী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের কচুয়া আদালতের এজলাসের সামনের বারান্দায় এ ঘটনা ঘটে। যেখান থেকে পলেস্তারা খসে পড়েছে সেখান থেকে রড বের হয়ে গেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
৫ মিনিট আগে
আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামির নাম ওয়াজ উদ্দিন (৪৮)। তিনি জেলার মির্জাপুর উপজেলার ফতেপুর গ্রামের আছর উদ্দিনের ছেলে।
২৬ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক কারখানা শ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। উপজেলার একটি এলাকায় গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে।
২৮ মিনিট আগে
দুই দিন আগে রুবিনা বেগম তাঁর দুই মেয়েকে নিয়ে ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে ছোট দেবরের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। আজ দুপুরে বড় বোন ও স্বজনদের সঙ্গে শৈল্লার ঘাট এলাকার বুড়িতিস্তা নদীতে গোসল করতে নামে সাওদা।
৩০ মিনিট আগে