
সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার ভোর সোয়া ৪টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত নজরুল ইসলাম চৌধুরী বেশ কিছুদিন ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত আজ ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
সাবেক এই সংসদ সদস্যের ভাগনে রুকুন আহমেদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আজ রাত ১০টায় চট্টগ্রাম নগরীর বিভারলি হিল সোসাইটিতে অবস্থিত বাসভবনের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামী কাল মঙ্গলবার বেলা ১১টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ভূমি অফিসে আসেন। এ সময় প্রতিমন্ত্রী অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
১৮ মিনিট আগে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
ফরিদপুরে সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া দুই নেতার এলাকায় আধিপত্য ও একটি বাজারে প্রভাব বিস্তার নিয়ে প্রায় সাত ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাড়িঘরে হামলা চালিয়ে পাট-পেঁয়াজ লুটপাটের অভিযোগসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ছাড়া এ সংঘর্ষে দুটি উপজেলার চার থেকে পাঁচটি গ্রামের বাসিন্দারা অংশ নেয়।
১ ঘণ্টা আগে
‘আমার মা সকালে কাজে গিয়ে দুপুরে ফিরেছিল। আমি মাকে বাড়িতে রেখে বিকেলে ভ্যান চালাতে গিয়েছিলাম। মা সুস্থ ছিল। আমার সঙ্গে কথা বলেছে। রাতে মনিরামপুর বাজারে থাকতেই ফোনে শুনি, আমার মা বেঁচে নেই। তড়িঘড়ি বাড়ি এসে দেখি, মায়ের লাশ বারান্দায় শোয়ানো। থুতনির নিচে কাটা দাগ, রক্ত বের হয়ে আছে। শরীরের বিভিন্ন স্থানে
১ ঘণ্টা আগে