
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের বারান্দার ছাদের পলেস্তারা খসে ৫ বিচারপ্রার্থী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের কচুয়া আদালতের এজলাসের সামনের বারান্দায় এ ঘটনা ঘটে। যেখান থেকে পলেস্তারা খসে পড়েছে সেখান থেকে রড বের হয়ে গেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন হাবিবুল্লাহ শেখ, মো. সিরাজ শেখ, সুমন দাস, হৃদয় হাওলাদার এবং মোতালেব। তাঁদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
আহতরা জানান, তাঁরা আদালতের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে তাঁদের ওপর পড়ে। দুইজনের মাথা ফেটে গেছে। পাঁচজন আহত হয়েছেন। আহতরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, আদালতে ছাদের পলেস্তারা খসে পাঁচজন আহত হয়ে এসেছেন। তাঁদের দুইজনের মাথায় সেলাই লেগেছে। অন্যদের ঘাড়ে ও পায়ে আঘাত লেগেছে। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা এখন শঙ্কামুক্ত। পুরোপুরি সুস্থ হলে বাসায় যেতে পারবেন।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের নাজির অমিত কুমার বলেন, ‘হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে কয়েকজন আহত হয়েছেন। আমরা গণপূর্ত বিভাগকে জানিয়েছি। তারা সরেজমিন পরিদর্শন করে ভবন ব্যবহার উপযোগী আছে কি না সে বিষয়ে রিপোর্ট প্রদান করবে।’
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমএম মাহাবুব মোর্শেদ লালন বলেন, বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের নিচতলা যেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মামলা পরিচালনা করেন, সেখানের কচুয়া কোর্টের সামনের বারান্দার ছাদের পলেস্তারা হঠাৎ করে খসে পড়ে। এ সময় ওই বারান্দায় দাঁড়িয়ে থাকা কয়েকজন বিচারপ্রার্থীর মাথায় পলেস্তারা খসে পড়লে তাঁরা আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনটি বেশ পুরোনো। এই ভবনের অনেক স্থানে ফাটল ধরেছে। ভবনের যেসব স্থানে পলেস্তারা খসে পড়ছে এবং ফাটল ধরেছে তা দ্রুত সংস্কার করতে সরকারের গণপূর্ত অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।

সৌদি আরবে পাচার ও জিম্মি করে অর্থ নেওয়ার অভিযোগে বরিশালে ৪ ভাই-বোনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পৃথক তিনটি ধারায় ৩ ভাইকে মোট ১৯ বছর করে ও বোনকে ১৭ বছর কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেককে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদকে বিস্ফোরণ-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার রশুনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে আজ ভুক্তভোগীর ভাই পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন...
২ ঘণ্টা আগেপাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনসংলগ্ন ডহরশৈলা এলাকায় ঢাকা-পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতের ঘটনায় দুটি বগি উদ্ধার করা হয়েছে। এতে ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম
২ ঘণ্টা আগে