
নীলফামারীর ডিমলায় চাচার শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে সাওদা উম্মে হাবিবা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার শৈল্লার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাওদা উম্মে হাবিবা ময়মনসিংহের ফুলপুর উপজেলার দেওখালি এলাকার সাইফুদ্দিন ও রুবিনা বেগম দম্পতির মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হোসেন বলেন, পরিবারের সঙ্গে ঘুরতে এসে শিশুটি নদীর পানিতে ডুবে মারা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই দিন আগে রুবিনা বেগম তাঁর দুই মেয়েকে নিয়ে ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে ছোট দেবরের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। আজ দুপুরে বড় বোন ও স্বজনদের সঙ্গে শৈল্লার ঘাট এলাকার বুড়িতিস্তা নদীতে গোসল করতে নামে সাওদা। সেখানে নিখোঁজ হওয়ার পর স্বজন ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদী থেকে সাওদাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর সে মারা যায়।
এ বিষয়ে ডিমলা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী স্লিপার বাসের ধাক্কায় মরিয়ম খাতুন (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ১০ বছর বয়সী নাতনি ইস্পা গুরুতর আহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
লক্ষ্মীপুরে সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজন মারা গেছে। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা সম্পর্কে দাদা-নাতি ও নাতনি।
১ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় পাঁচ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং কেউ কেউ অতীতে র্যাবেও কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে