
গাজীপুরের কালিয়াকৈরে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক কারখানা শ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। উপজেলার একটি এলাকায় গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত ওই ব্যক্তি কুড়িগ্রাম সদর উপজেলার একটি এলাকার বাসিন্দা। তিনি কালিয়াকৈরের কার্টন তৈরির একটি কারখানার শ্রমিক। এ ঘটনায় শিশুটির বাবা আজ সোমবার কালিয়াকৈর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন।
পুলিশ ও পরিবার সূত্র বলেছে, কালিয়াকৈর উপজেলার একটি এলাকায় একটি বাড়িতে অভিযুক্ত ব্যক্তি ও শিশুটির পরিবার পাশাপাশি কক্ষে ভাড়া থাকে। ঘটনার দিন দুপুরে শিশুটিকে বাসায় রেখে তার বাবা-মা কাজে যান। এ সময় শিশুটিকে নিজের ঘরে ডেকে ধর্ষণচেষ্টা করেন ওই ব্যক্তি। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

টানা ৮ দিনের ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত নাইক্ষ্যংছড়ি ও পেকুয়ায় ড্রোন ব্যবহার করে দুর্গত এলাকা শনাক্ত করে ১ হাজার ১০ জনের মধ্যে ত্রাণ বিতরণ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। নৌকা, গাড়ি ও কোমরসমান পানি মাড়িয়ে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
৪ মিনিট আগে
বৈরী আবহাওয়া ও বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১২ জেলেসহ একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর ৪টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূর সাগরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন জেলের মরদেহ ও সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজন জেলে এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
৭ মিনিট আগে
ফরিদপুরের সদর উপজেলায় বজ্রপাতে সাব্বির মোল্লা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার খলিলপুর বিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির মোল্লা ওই গ্রামের কাশেম মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির সময় সাব্বির তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশের একটি কাঁঠালগাছের...
২০ মিনিট আগে
জয়পুরহাটে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় প্রতিবেশী আলম মণ্ডলকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন।
২৩ মিনিট আগে