পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নোয়াখালীর নামে রেকর্ড করা সম্পত্তি আত্মসাৎপূর্বক ভোগদখল করার অপরাধে চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের মধ্যে একজন নোয়াখালী জোনাল সেটেলমেন্ট অফিসের রেকর্ডকিপার, একজন ডিম্যান ও একজন কপিস্ট রয়েছেন।
আজ সোমবার দুপুরে দুদক নোয়াখালীর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামিরা হচ্ছেন নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতান আহম্মদের ছেলে বাহার উদ্দিন (৬১), নোয়াখালী জোনাল সেটেলমেন্ট অফিসের রেকর্ডকিপার হুমায়ন কবীর গাজী (৫৭), একই অফিসের ডিম্যান খায়রুল আলম ভূঞা (৫৬) ও কপিস্ট সুভাস কান্তি চাকমা (৫৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার আইউবপুর মৌজার ১১৯ নম্বর সিএস বিভিন্ন প্লট ব্যক্তিমালিকানাধীন রেকর্ড ছিল। এলএ মামলা নম্বর-২৫/১৯৬১-১৯৬২ মূলে হুকুম দখল করে জমির প্রকৃত মালিকদের তৎকালীন সময়ে জমির মূল্য পরিশোধ করা হয়। পরে জেলা প্রশাসক ওই ভূমিতে স্লুইসগেট নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে হস্তান্তর করে। কিন্তু প্রাকৃতিক কারণে সরকার আগের সিদ্ধান্ত স্থগিত করে এলএ মামলা নম্বর-২৫/১৯৬১-১৯৬২ মূলে পাকিস্তান সরকার পানি উন্নয়ন বোর্ডের নামে অধিগ্রহণ করে।
পরে ১৯৬৫ সালে দিয়ারা জরিপে পানি উন্নয়ন বোর্ডের নামে ১৪৭ নম্বর আইউবপুর মৌজায় ১৩৬০ ও ১৩৬২ দাগে ২৩ একর ৮ শতাংশ ভূমি রেকর্ড করা হয়। ওই সম্পত্তি বর্তমান বাংলাদেশ সরকারের মাঠ জরিপ থেকে শুরু করে চূড়ান্ত ডিপি খতিয়ান পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নামে ডিপি খতিয়ান হয়।
কিন্তু মামলায় অভিযুক্ত আসামিরা মাঠপর্যায়ে সৃজিত ওয়ার্কিং ভলিউম চূড়ান্ত প্রকাশনা পর্যায়ে প্রকাশিত খতিয়ান ও সেটেলমেন্ট প্রেস হতে প্রাপ্ত প্রিন্ট খতিয়ান যথাযথভাবে রেকর্ড বহাল থাকা সত্ত্বেও বাহার উদ্দিন বাহার আমিনের সঙ্গে যোগসাজশ করে রেকর্ড পরিবর্তন জালিয়াতি ও তঞ্চকতার মাধ্যমে ভলিউমে নতুন সৃজিত খতিয়ান ভূমি কর্তন করে এবং বাহার আমিন অন্তর্ভুক্ত করে চূড়ান্তভাবে প্রচারিত করার জন্য সংযোজন করেন। পরে জালিয়াতি ও তঞ্চকতার মাধ্যমে ভলিউমে সৃজিত খতিয়ান বাইন্ডিং কাজের ঠিকাদার গোলাম ছারওয়ার কর্তৃক বাইন্ডিং করে জোনাল সেটেলমেন্ট অফিসে জমা দেন।
এ বিষয়ে দুদক নোয়াখালীর কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিস বলেন, আসামিরা একে অপরের সহযোগিতায় জাল রেকর্ড/খতিয়ান করে ভলিউমে সংযোজন করে আসল হিসেবে ব্যবহার করে পানি উন্নয়ন বোর্ডের রেকর্ডকৃত সম্পত্তি আত্মসাৎপূর্বক ভোগদখল করে বলে প্রমাণ পাওয়া যায়। তাই তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় মা ও তার ২২ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪। এদিকে, নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫৪ জন রোগী।
১ ঘণ্টা আগে
রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ১৫ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি হুমায়রা জান্নাত (৪)। তাকে উদ্ধারে রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাড়ির আশপাশ, পুকুর এবং জঙ্গল এলাকায় তল্লাশি চালালেও এখনো কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বি ও তাঁর অন্যতম সহযোগী সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য জানান সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন।
২ ঘণ্টা আগে