নীলফামারীর ডোমারে কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
রোববার বিকেলে (৭ ডিসেম্বর) জাফর ইকবাল পলাশের মালিকানাধীন শালকী ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন জানান, ইটভাটার সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় মো. সিরাজুল ইসলাম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ৬০০ মসজিদে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান হয়।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১০টি বসতবাড়ি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের হালিশহরে আন্তজেলা পরিবহনশ্রমিকদের নির্বাচনে ভোট গ্রহণের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা ও জাল ভোট নিয়ে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে