
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭৫ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন পি.আই. ওশান টেক্সের মালিক মো. তৈয়ব মিয়া। রাস্তা বন্ধ করে দেওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে বলে দাবি করেছেন তিনি। এতে শতাধিক শ্রমিকের কর্মসংস্থান ও রপ্তানি কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মানিকগঞ্জের সাটুরিয়ায় জমির মালিকানা ও জনচলাচলের রাস্তা বন্ধ করে টিনের ছাপরা ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ধানকোড়া ইউনিয়নের পশ্চিম কামতা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানী ঢাকার দক্ষিণ পাইকপাড়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধের সময় ১০০ দিন পেরিয়েছে। গত জুনে নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে মোবাইল ডেটা ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাপকভাবে সীমিত রয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পরও সেখানে পরিস্থিতির উন্নতি হয়নি।