
নীলফামারী জেলার ডিমলা উপজেলার আদর্শ পাড়া গ্রামের একাদশী রায় এখন পরিচিত ‘রায় রুপন্তী ভার্মি কম্পোস্ট’-এর সফল উদ্যোক্তা হিসেবে। স্বামীর সামান্য আয়ের ওপর নির্ভরশীলতা কাটিয়ে পরিবেশবান্ধব কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন করে তিনি কৃষি উদ্যোক্তা হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই উদ্যোগ শুধু পরিবারের জন্য আয়ের গুরুত্বপূর্ণ উৎসই তৈরি করেনি, স্থানীয় কৃষি অর্থনীতিতেও এনেছে নতুন মাত্রা।
একাদশী রায় জানান, একসময় দিনমজুর স্বামীর আয়ে সংসার চালানো কঠিন ছিল। কিন্তু গত বছর কৃষি অফিসের প্রশিক্ষণ নিয়ে তিনি কেঁচো সার উৎপাদন শুরু করেন। প্রথমে মাত্র ২টি রিং দিয়ে শুরু করলেও বর্তমানে তাঁর খামারে রয়েছে ১২টি রিং ও ৪টি বড় হাউস।
একাদশী রায় বলেন, ‘আগে অভাবে দিন কাটত। এখন প্রতি মাসে আমার খামার থেকে প্রায় ৪০ মণ সার উৎপাদিত হয়, যা বিক্রি করে মাসে প্রায় ৪০ হাজার টাকা আয় করছি। আমার কাজের মাধ্যমে পরিবেশের ক্ষতি কমানো যাচ্ছে এবং কৃষকেরাও সাশ্রয়ী ও বিষমুক্ত সার পাচ্ছেন।’
একাদশীর উৎপাদিত ভার্মি কম্পোস্ট কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তাঁরা এটিকে সাশ্রয়ী, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিকারী এবং ফলন সহায়ক হিসেবে দেখছেন।
স্থানীয় কৃষক অচিন্ত্য কুমার বলেন, রাসায়নিক সারের তুলনায় কেঁচো সার অনেক সাশ্রয়ী। এর ফলে ফলন ভালো হচ্ছে, এবং পরিবেশের ক্ষতিও কমে যাচ্ছে।
আরেক কৃষক হাবিবুর রহমান বলেন, ‘প্রাকৃতিক সার মাটির গুণ বাড়িয়ে দেয়। আমার জমিতে বিশেষ করে বেগুন, টমেটো এবং মরিচের ফলন আগের তুলনায় অনেক ভালো হয়েছে।’
কৃষি কর্মকর্তারা বলছেন, ভার্মি কম্পোস্ট তৈরিতে কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় না। ১৫ দিনের পুরোনো গোবরকে কেঁচো খেয়ে যে মল ত্যাগ করে, তা থেকেই তৈরি হয় এই সার।
ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, ‘আমরা স্থানীয় কৃষকদের কেঁচো সার উৎপাদনে উৎসাহিত করছি। এর ফলে কৃষকেরা লাভবান হচ্ছেন, আর কৃষি ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। একাদশী রায়ের সাফল্য স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।’
উপজেলা কৃষিবিদ আবু নোমান সায়েম জানান, ভার্মি কম্পোস্ট সব ধরনের ফসলে ব্যবহার করা যায়। এটি মাটির উর্বরতা শক্তি বজায় রাখে এবং বিষমুক্ত খাদ্য উৎপাদনে সহায়ক।

শিল্পী বিপ্লব বিপ্রদাসের জন্ম আর বেড়ে ওঠা খুলনায়। তাঁর চিত্রকর্মের তৃতীয় একক প্রদর্শনীতে উঠে এল খুলনা অঞ্চলেরই প্রকৃতি-পরিবেশ আর নিজের স্মৃতি। তবে বাস্তবানুগ প্রতিচ্ছবি নয়, খুলনার প্রাণপ্রকৃতিকে শিল্পী ক্যানভাসে তুলে এনেছেন বিমূর্ত কায়দায়।
২৮ মিনিট আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল এলাকায় সক্রিয় একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সাত সদস্যকে গ্রেপ্তার করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শনিবার (৬ জুন) বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলায় ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয়সহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
৩২ মিনিট আগে
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে