Empty
নীলফামারী

ভারত থেকে আনা ১৮ রেলকোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটে
নীলফামারীর সৈয়দপুর কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করে রেলওয়ের পাকশী ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে পাকশী রেলওয়ের বিভাগের প্রতিনিধিদের হাতে কোচগুলো হস্তান্তর করা হয়েছে।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান কাটতে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
নীলফামারীর ডিমলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক জমির পাকা ধান কাটতে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার কালীগঞ্জ এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সৈয়দপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধে ৫ জেলায় বন্ধ যান চলাচল
নীলফামারীর সৈয়দপুর বাইপাস মহাসড়কের ওয়াপদা মোড়ে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (৪৭) নামের এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর মেয়ে সুপ্তি খাতুন (১১) গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে সৈয়দপুর থেকে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ের

জানালা দিয়ে ফোন ছিনতাই, ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মো. আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) ভোর ৩টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।












