
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী দলে যোগদান করেন।
আনোয়ার হোসেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের ওই ইউনিয়ন শাখার সভাপতি। তাঁর নেতৃত্বে কামারপুকুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি কাজী একরামুল হক এবং সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন কামারপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবু সরকার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবুল হাসেম সরকারসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উল্লেখযোগ্যসংখ্যক নেতা-কর্মী। স্থানীয় সূত্র জানায়, ওই ইউনিয়নের অধিকাংশ আওয়ামী লীগের নেতা-কর্মীই বিএনপিতে যোগ দিয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজারের একটি চালকল চত্বরে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নীলফামারী-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল, নেতা-কর্মীদের মধ্যে বিভেদ এবং রাজনৈতিক নিষ্ক্রিয়তায় অসন্তুষ্ট হয়ে তাঁরা বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁদের দাবি, প্রায় ১৬ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্বের ভূমিকা ও রাজনৈতিক চর্চায় হতাশ হয়েই এই পরিবর্তন।
বিএনপিতে যোগদানকারী ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন জানান, তিনি ২০১৭ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। তবে স্থানীয় আওয়ামী লীগের কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলেন। একই অসন্তোষ অন্য অনেক নেতা- কর্মীর মধ্যেও ছিল। এ কারণে তাঁরা স্বেচ্ছায় ও সচেতনভাবে একত্রে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি দাবি করে বলেন, ‘কোনো ধরনের ভয়ভীতি বা চাপ প্রয়োগ করে কাউকে দলে যোগদান করানো হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী।’
এ বিষয়ে নীলফামারী-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যানসহ প্রায় ৭০ জন নেতা-কর্মী বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন। তাঁদের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করবে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৬ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৯ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে