
নীলফামারীর সৈয়দপুরে প্রতারণা মামলার আসামিকে পুলিশের কাছ থেকে মব সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক রোডে এ ঘটনা ঘটে।
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামির নাম মহসিন আল মামুন। তাঁর বাড়ি শহরের মুন্সিপাড়ায় এবং খালেদ মার্কেটে তাঁর দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে একদল পুলিশ মহসিন আল মামুনকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পিবিআই পরিচয়ে আটক করে। এ সময় ওই ব্যবসায়ী ভুয়া ডিবি পুলিশ বলে মব সৃষ্টি করলে জনতা তাঁকে উদ্ধার করতে ছুটে আসে। তখন পিবিআই পুলিশ সদস্যরা গণপিটুনির শিকার হন। তাঁরা হলেন উপপরিদর্শক মফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান ও রোকনুজ্জামান। এ ছাড়া ছিলেন কনস্টেবল সত্যেন্দ্রনাথ ও মো. হাসান মিয়া । ঘটনার সময় উত্তেজিত জনতা পুলিশকে বহনকারী মাইক্রোবাসটি ভাঙচুর করে। আর এ সুযোগে আটক ব্যবসায়ী মহসিন পালিয়ে যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, নারায়ণগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তিনজন এসআই ফতুল্লা থানার একটি প্রতারণার মামলার আসামিকে গ্রেপ্তার করতে সৈয়দপুরে আসেন। সাদা পোশাকে ওই আসামিকে আটক করেন তাঁরা। এ সময় ভুয়া পুলিশ বলে আসামি মব সৃষ্টি করলে মাইক্রোবাসচালকসহ পুলিশ সদস্যরা গণপিটুনির শিকার হন। খবর পেয়ে থানা-পুলিশের একটি দল তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, ‘আমাদের একটি টিম নিয়মিত মামলার আসামি ধরতে গিয়ে নীলফামারীর সৈয়দপুরে মবের শিকার হয়। পরে স্থানীয় পুলিশের সহায়তায় তারা রক্ষা পায়। আসামি ধরার সময় এ ঘটনা ঘটিয়েছে স্থানীয় লোকজন।’

দল থেকে বহিষ্কারের খবরে দিনাজপুরের বিএনপি নেতা মোহাম্মদ শাহাদাত হোসেন নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
২ মিনিট আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পরিবারকেন্দ্রিক রাজনীতি ‘রাজার ছেলে রাজা’-এই ধারার অবসান ঘটাতে হবে। একজন শ্রমিকের সন্তান যদি মেধাবী হয়, রাষ্ট্র তার মেধা বিকাশের দায়িত্ব নেবে। তাদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী উঠে আসুক, এটাই স্বপ্ন।
৩ মিনিট আগে
ফেনী–৩ আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নকে কেন্দ্রকরে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। আজ মঙ্গলবার শহরের পৃথক স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামি ছাত্রশিবির এবং যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এই বিক্ষোভ সমাবেশ করে। কর্মসূচিকে ঘিরে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থান
৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আব্দুল হালিম (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে