নেত্রকোনার মোহনগঞ্জে কংস নদে ধান বোঝাই নৌকায় ডুবে নিখোঁজ হওয়া শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ডুবন্ত নৌকার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃত শ্রমিকের নাম—রেজাউল ইসলাম শিরমনি (৩০)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মাছিমপুর গ্রামের উছমান গণির ছেলে।
গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুরে বালুঘাটে কংস নদে ঘাটে বাঁধা ধান বোঝাই নৌকাটি বিকট শব্দে তলা ফেটে ডুবে যায়। এতে নৌকার ভেতরে ঘুমিয়ে থাকা মাঝিসহ পাঁচজন শ্রমিকের মধ্যে চারজন নদী সাঁতরে তীরে উঠলেও শিরমনি ভেতরে আটকা পড়ে মারা যায়।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধারের পর রাতেই স্বজনেরা বাড়ি নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’

রাজধানীর গুলিস্তানে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত রিয়াদ গাজী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ মিনিট আগে
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে ডাকাতি করা একটি গরুবাহী ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাক থেকে পাঁচটি মৃত ও দুটি জীবিত গরু উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শেরপুর থানা-পুলিশের যৌথ দল।
১৩ মিনিট আগে
টানা ভারী বর্ষণে গোপালগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সড়ক ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
১৪ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদককে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে...
১৬ মিনিট আগে