
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদককে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযুক্ত মন্টি শিকদার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও চরগোপালপুর গ্রামের লতিফ শিকদারের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্টি শিকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত হওয়ায় বিষয়টি সংগঠনের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংগঠনের শৃঙ্খলা, সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মন্টি শিকদারকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।
বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান বলেন, ‘এর আগেও একাধিকবার অভিযোগ এসেছিল মন্টি মাদক-কাণ্ডে জড়িত। কিন্তু প্রমাণ না পাওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্টির মাদক-কাণ্ডের বিষয়টি ভাইরাল হওয়ার পর রাতেই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দলীয় তদন্ত চলমান রয়েছে।’
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় দুই যুবককে আটটি ইয়াবাসহ আটক করে এলাকাবাসী। এ সময় আটককৃতরা ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মন্টি শিকদারের কাছ থেকে ইয়াবা কিনেছেন বলে জানান।
এ বিষয়ে অভিযুক্ত মন্টি শিকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ককটেল বিস্ফোরণে রিকশাচালক বিল্লাল হোসেন ও গ্রাফিকস ডিজাইনার জাকারিয়া হোসেন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ও রাতে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিসিটিভি ফুটেজ দেখে বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার পর কমলাপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ টহলসহ অন্যান্য তৎপরতা বাড়িয়েছে বলে জানান তিনি...
৬ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে আসাদুজ্জামান টিটন মিয়া নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান টিটন ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে কর্মরত ছিলেন।
৬ ঘণ্টা আগে
পাবনার চাটমোহরে পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৫) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ হোসেন (৬)।
৭ ঘণ্টা আগে