
আটলান্টায় পরশু রাতে আর্জেন্টিনার কাছে হারের পর ক্ষোভ ঝেড়েছেন মিসর কোচ হোসাম হাসান। রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণেই মূলত আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর ম্যাচ নিয়ে এত সমালোচনা। এবার সুখবর পেলেন হোসাম।
হোসামের চুক্তি গতকাল বর্ধিত করেছে বলে জানিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইএফএ সভাপতি হানি আবু রিদা বলেন, ‘প্রধান কোচ হোসাম হাসান এবং দলের সহকারী পরিচালক ইবরাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে।’ ২০২৬ বিশ্বকাপে মিসরের ঐতিহাসিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাঁর চুক্তি বাড়ানো হচ্ছে বলে মিসরের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
হোসামের অধীনেই ২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ে মিসর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পায় আফ্রিকার দলটি। এরপর বেলজিয়াম ও ইরানের সঙ্গে ড্র করে ‘জি’ গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছিল। শেষ বত্রিশে অস্ট্রেলিয়ার সঙ্গে মূল ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে জেতে মিসর।
অস্ট্রেলিয়াকে হারিয়ে দীর্ঘ ৯২ বছর পর শেষ ষোলোতে ওঠে মিসর। এর আগে আফ্রিকার দলটি ১৯৩৪ বিশ্বকাপে শেষ ষোলোতে উঠেছিল। আর শেষ ষোলোর আর্জেন্টিনা-মিসর ম্যাচটি হয়েছে চরম নাটকীয়পূর্ণ। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল। সেখান থেকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৩-২ গোলে জিতে আলবিসেলেস্তেরা উঠেছে শেষ আটে।
ইএফএ আনুষ্ঠানিকভাবে না জানালেও মিসরের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, যমজ দুই ভাই হোসাম ও ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ থাকছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত। ৫৯ বছর বয়সী হোসাম হাসান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিসরের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর অধীনেই মিসর ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) সেমিফাইনালে উঠেছিল। আর খেলোয়াড়ি জীবনে ১৭৭ ম্যাচে ৬৯ গোল করে মিসরের জার্সিতে সর্বোচ্চ গোল করার রেকর্ড এখনো হোসামেরই।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপের ফাইনালের স্পেনের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালের আগের রাতে পুরো দলকে নিয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অধিনায়ক লিওনেল মেসি। সেই ছবির সঙ্গে দিয়েছেন আবেগঘন একটি বার্তাও।
২৮ মিনিট আগে
অথচ ম্যাচটি খেলতে চায়নি কেউই, কিন্তু নিয়মরক্ষা তো করতে হবে। তা করতে গিয়ে দেখা মিলল গোলবন্যার। হ্যাটট্রিক, ইতিহাস, ঘুরে দাঁড়ানোর বার্তা সব মিলিয়ে যেন ফাইনালের আবহ। তবু ম্যাচটি হয়ে থাকল তৃতীয় স্থান নির্ধারণীর। যেখানে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের মঞ্চে এটিই ইংলিশদের স
৫ ঘণ্টা আগে
মায়ামিতে কাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ফ্রান্সের জন্য চরম নাটকীয়তার। প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়া ফরাসিদের ম্যাচে ফেরানোর লড়াইয়ে একা হাতে নেতৃত্ব দিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আর তাতেই ওলটপালট হয়ে গেল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে জো
৫ ঘণ্টা আগে
ফুটবল মাঝে মাঝে এমন গল্প লেখে, যা কল্পনাকেও হার মানায়। ২০০৭ সালে বার্সেলোনার একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে কয়েক মাস বয়সী এক শিশুকে কোলে নিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। সেই শিশুটিই আজকের লামিনে ইয়ামাল।
৭ ঘণ্টা আগে