শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ক্যাটাগরি ম্যানেজমেন্ট বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুলাই পর্যন্ত।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন, বিপণন, ব্যবস্থাপনা, খুচরা ব্যবস্থাপনা, অর্থায়ন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
পদসংখ্যা: অনির্ধারিত।
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
অভিজ্ঞতা: সর্বোচ্চ ২ বছর। অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
কর্মক্ষেত্র: অফিসে।
বয়সসীমা: ২২-৩০ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস ও কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদনের শেষ সময়: ১৭ জুলাই ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগে ‘ট্রেইনি রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৬ জুলাই পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
১০ ঘণ্টা আগে
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কোয়ালিটি কন্ট্রোল—এসিআই হাইজিন প্ল্যান্ট বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন...
১১ ঘণ্টা আগে
কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৩ ঘণ্টা আগে
কয়েক বছর আগেও ক্যারিয়ারের সাফল্য বলতে মোটা বেতন, দ্রুত পদোন্নতি ও বড় পদকেই বুঝত সবাই। এখন সেই ধারণা বদলে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অর্থনৈতিক অনিশ্চয়তা এবং দ্রুত পরিবর্তিত চাকরির বাজার কর্মীদের নতুন করে ভাবতে বাধ্য করছে। বর্তমান চাকরির বাজারে শুধু ডিগ্রি নয়, দক্ষতাই সবচেয়ে বেশি মূল্য পাচ্ছে।
১৮ ঘণ্টা আগে