Ajker Patrika

বৈদ্যুতিক তার চুরির অভিযোগে ৪ যুবককে গণপিটুনি, কেটে দেওয়া হলো চুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বৈদ্যুতিক তার চুরির অভিযোগে ৪ যুবককে গণপিটুনি, কেটে দেওয়া হলো চুল
চার যুবককে মারধর ও মাথার চুল কেটে শাস্তি দেওয়া হয়। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে চার যুবককে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। এ সময় তাঁদের মাথার চুল কেটে দেওয়ার ঘটনাও ঘটেছে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন পৌরসভার আরামবাগ ঈদগাহ এলাকার শফিকুল ইসলামের ছেলে সাজু আহমেদ, জাহাঙ্গীর আলমের ছেলে হাবিব আলী, মোরসালিন বিশ্বাসের ছেলে খোরশেদ আলম ও শফিকুল আলমের ছেলে মানিক আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে নামোশংকরবাটি কলেজপাড়া এলাকায় চার যুবককে বৈদ্যুতিক তার চুরি করতে দেখে আটক করেন স্থানীয় লোকজন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কয়েকজন লোক তাঁদের মারধর করেন এবং মাথার চুল কেটে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আটক যুবকদের ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় বৈদ্যুতিক তার চুরি করে আসছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ যাওয়ার আগেই চার যুবককে ছেড়ে দেন স্থানীয় বাসিন্দারা। বৈদ্যুতিক তার চুরির বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত