নাটোরের লালপুরে শ্রেণিকক্ষে শিক্ষিকার ছোড়া ডাস্টারের আঘাতে গুরুতর আহত হয়েছে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী। আহত শিক্ষার্থী মো. তাওহীদ (৭) উপজেলার ওয়ালিয়া গ্রামের সোহানুর রহমানের ছেলে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে আজ বুধবার কারণ দর্শানোর নোটিশ জারি করেছে প্রশাসন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১২ মে) উপজেলার ওয়ালিয়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ক্লাসে সহকারী শিক্ষক হাফিজা খাতুন পাঠদান করছিলেন। এ সময় শিশুরা গন্ডগোল করলে তিনি শিক্ষার্থীদের লক্ষ্য করে একটি ডাস্টার ছুড়ে মারেন। ডাস্টারটি তাওহীদের চোয়ালে সজোরে আঘাত করে। এতে তার জিব কেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়। মুহূর্তেই রক্তাক্ত হয়ে যায় তার মুখ। এতে ঘটনাস্থলে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত অবস্থায় শিশুটিকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিশুটির বাবা সোহানুর রহমান বলেন, তাঁর সন্তানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও অগ্রহণযোগ্য। তিনি দোষী শিক্ষিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, ভবিষ্যতে যেন কোনো শিক্ষক কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ না করেন, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
অভিযুক্ত শিক্ষক হাফিজা খাতুন ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে বিরত থাকবেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, ‘ক্লাস চলাকালে শিক্ষার্থীরা অতিরিক্ত চেঁচামেচি করছিল। শৃঙ্খলা ফেরাতে সহকারী শিক্ষিকা একটি ডাস্টার ছুড়ে মারেন, যা তাওহীদের চোয়ালে আঘাত করে এবং তার জিব কেটে যায়। পরে দ্রুত আহত শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়।’ তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা জানান, বিষয়টি প্রথমে তাঁকে অবহিত করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছেন। ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষিকাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জেলা শিক্ষা অফিসে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১০ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১১ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৪ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২২ মিনিট আগে