
আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান এবং মাদ্রাসাগুলোতে একযোগে এই ছুটি কার্যকর হবে। তবে শিক্ষার্থীরা কার্যত ২১ মে (বৃহস্পতিবার) ক্লাস শেষে দীর্ঘ বিরতিতে যাওয়ার সুযোগ পাচ্ছে। কারণ, ২২ ও ২৩ মে শুক্র ও শনিবারের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ ২৪ মে থেকে কার্যকর হবে। তবে এর আগে ২২ মে (শুক্রবার) ও ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ কর্মদিবস। ফলে ২২ মে থেকেই শুরু হবে শিক্ষার্থীদের ছুটির আমেজ।
ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানে পাঠদান পুনরায় শুরু হবে ৭ জুন (রোববার)।
এ হিসেবে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের বিরতি পাচ্ছে।
অন্যদিকে দেশের সব মাদ্রাসায়—আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে—ছুটি আরও দীর্ঘ হচ্ছে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। পরবর্তী ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন (রোববার) থেকে পুনরায় শ্রেণিকক্ষ খুলবে।
ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা প্রায় ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছে।
জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পরবর্তী উল্লেখযোগ্য ছুটি শুরু হবে জুলাই মাসে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে এক দিনের ছুটি থাকবে।
এ ছাড়া আগস্ট মাসে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সেপ্টেম্বর মাসেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।
উল্লেখ্য, প্রতিবছরই পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিশ্রাম ও পারিবারিক সময় কাটানোর সুযোগ দিতে শিক্ষাপঞ্জিতে দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়।

নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী। সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে তাঁদের পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।
৩ ঘণ্টা আগে
মিসরের হেলওয়ান বিশ্ববিদ্যালয় ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তির আবেদন আহ্বান করেছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবেন। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হেলওয়ান বিশ্ববিদ্যালয় মিসরের অন্যতম শীর্ষ সরকারি...
৩ ঘণ্টা আগে
জীবনের গুরুত্বপূর্ণ একাডেমিক ধাপ এইচএসসি পরীক্ষা। দীর্ঘ দুই বছরের পাঠ্যক্রম, ক্লাস, পরীক্ষা ও প্রস্তুতির পর এখন তাঁদের সামনে চূড়ান্ত মূল্যায়নের সময়। বিশেষ সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক এস এম আরিফুর রহমান।
৪ ঘণ্টা আগে
সাউথইস্ট ইউনিভার্সিটি সামার-২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে গত ২৮ ও ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে তিনটি পৃথক অধিবেশনে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম অধিবেশন ২৮ জুন বেলা ৩টায় কলা ও সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে