
এক আবেগঘন ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হলো ফেনীবাসী। সড়ক দুর্ঘটনায় নিহত অ্যাম্বুলেন্সচালক নুর আলম ও তাঁর ছেলে নুর হাসনাত নিরবের শেষ বিদায়ে ব্যতিক্রমী শ্রদ্ধা জানালেন সহকর্মীরা। মরদেহ বহনে অংশ নেয় ২৫টি অ্যাম্বুলেন্স। সাইরেন বাজিয়ে দীর্ঘ শোকবহর শহর পেরিয়ে গ্রামের বাড়ির পথে যাত্রা করলে থমকে যায় পুরো জনপদ।
মঙ্গলবার (১২ মে) বিকেলে ফেনীর মিজান ময়দানে জানাজা শেষে সহকর্মীরা নুর আলম ও তাঁর ছেলের মরদেহ পৃথক দুটি অ্যাম্বুলেন্সে তোলেন। পরে অন্তত ২৫টি অ্যাম্বুলেন্সের বহর সাইরেন বাজিয়ে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের উদ্দেশে রওনা দেয়।
যে মানুষটি বছরের পর বছর অসুস্থ ও দুর্ঘটনায় আহত মানুষকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে ছুটে বেড়িয়েছেন, শেষ বিদায়ে তাঁকে বহন করল সহকর্মীদের দীর্ঘ অ্যাম্বুলেন্স বহর। সাইরেনের শব্দে শহরের বিভিন্ন সড়কে মানুষ থমকে দাঁড়ায়। অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে নীরবে দেখেছেন সেই শোকযাত্রা।
ফেনী জেলা অ্যাম্বুলেন্স মালিক-চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ‘নুর আলম শুধু একজন চালক ছিলেন না, তিনি ছিলেন মানবিক একজন মানুষ। যেকোনো বিপদে মানুষের পাশে দাঁড়াতেন। তাই সহকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তাঁর শেষযাত্রায় অংশ নিয়েছেন।’
অ্যাম্বুলেন্সচালক মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ‘আমরা প্রতিদিন মানুষের জীবন বাঁচানোর জন্য ছুটি। আজ আমাদেরই একজন সহকর্মীকে এভাবে বিদায় দিতে হবে, কখনো ভাবিনি। সাইরেন বাজানোর সময় বারবার চোখ ভিজে যাচ্ছিল।’
আরেক চালক জামাল উদ্দিন বলেন, ‘নুর আলম ভাই সবার প্রিয় ছিলেন। কোনো চালক সমস্যায় পড়লে সব সময়ই এগিয়ে যেতেন। তাই আজ সবাই নিজ দায়িত্বে তাঁর শেষযাত্রায় শরিক হয়েছে।’
সন্ধ্যার দিকে বহরটি রাজাপুর গ্রামে পৌঁছালে সেখানে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য। স্বজনদের আহাজারি আর হাজারো মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। একনজর দেখার জন্য বাড়ির সামনে মানুষের ঢল নামে।
স্থানীয় বাসিন্দা আবদুল কাদের বলেন, ‘একসঙ্গে এত অ্যাম্বুলেন্স আমরা আগে কখনো দেখিনি। এ দৃশ্য দেখে পুরো গ্রামের মানুষ কান্না ধরে রাখতে পারেনি।’
কলেজছাত্র সাইফুল ইসলাম বলেন, ‘সাইরেনের শব্দ শুনে মনে হচ্ছিল পুরো এলাকাই শোকে স্তব্ধ হয়ে গেছে। একজন মানুষের প্রতি সহকর্মীদের এত ভালোবাসা সত্যিই বিরল।’
পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে বাবা-ছেলেকে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে ফেনী সদর উপজেলার হাফেজিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন নুর আলম। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তাঁর ছেলে নুর হাসনাত নিরব। এ ঘটনায় আহত হন তাঁর ভাগনা আফজাল মিঠু।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্যাপন করছে নেত্রকোনার দুর্গাপুরের সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রার আয়োজন করে শ্রী শ্রী দশভুজা বাড়ি মন্দির কমিটি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মন্দির চত্বর থেকে শত শত ভক্ত জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন।
৫ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আবু সাঈদের আত্মত্যাগ ও চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাচ্ছে।
৪৪ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি ছাত্রদল কখনো বেইমানি করবে না।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে