Ajker Patrika

চট্টগ্রাম নগরীর ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ
নিহত কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের সাগরিকা ফ্লাইওভারে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে ঘটনাটিকে পরিকল্পিত হত্যা দাবি করলেও পুলিশ প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে ধারণা করছে। মঙ্গলবার ভোর ৪টায় স্থানীয়দের কাছে খবর পেয়ে পাহাড়তলী থানা-পুলিশ কাউসার আহমেদ নামে ওই ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করে।

নিহত কাউসার আহমেদ আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন।

পাহাড়তলী থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক) মাসুদুর রহমান জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তারপরও নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার পর ছড়িয়ে পড়া একাধিক ফেসবুক পোস্টে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া আকবর শাহ থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি শোকবার্তায় তাঁর ‘রহস্যজনক মৃত্যুতে’ শোক প্রকাশ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত