শিক্ষিকা

এক বাসের ধাক্কায় পড়লেন ছিটকে, অন্য একটি দিল পিষে
ওই কলেজশিক্ষিকা সন্ধ্যার আগে বাসায় ফেরার সময় রমজান পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়লে তিশা পরিবহনের আরেকটি বাসের চাকায় পিষ্ট হন তিনি। পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে পার্শ্ববর্তী ফরাজি হাসপাতালে ভর্তি করান।

ছিনতাইকারীর কবলে শিক্ষিকার মৃত্যু: ফের মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার, প্রকৃত অপরাধী বলছে ডিবি
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাজধানীর একটি এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত: প্যারা পনিরসহ ৩ জন রিমান্ডে
জাতীয় সংসদ ভবন এলাকায় ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত: উদ্ধার বাইকের রং নিয়ে প্রশ্ন, আসামি বলছেন ‘জড়িত নই’
ছিনতাইয়ে ব্যবহৃত ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল উদ্ধারের দাবি করেছে সংস্থাটি। তবে সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলের রঙের সঙ্গে উদ্ধার হওয়া বাইকের রঙের মিল না থাকায় প্রশ্ন উঠেছে। আসামিরাও চিৎকার করে বলেছেন, সিসি ক্যামেরার মোটরসাইকেল ও তাঁদের বাইকটি একই রঙের না...












