
বরিশাল-ঢাকা-কুয়াকাটা মহাসড়কের একাংশ দখল করে নির্মিত বিতর্কিত ‘সাহানারা বেগম শিশুপার্ক’ পুরোপুরি উচ্ছেদ করা হচ্ছে।
বুধবার (১৩ মে) সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে স্থাপনার উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২২ সালে নগরের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ-সংলগ্ন চৌমাথায় মহাসড়কের পশ্চিম পাশে পার্কটি স্থাপিত হয়। সকল আইন উপেক্ষা করে তৎকালীন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পার্কটি স্থাপন করেন। তাঁর প্রয়াত মায়ের নামে নামকরণ করা হয় পার্কটির। বঙ্গবন্ধু পরিবারের সদস্য সাদিকের দাপটে তখন সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এতে বাধা দিতে পারেনি। মহাসড়কের একাংশ দখল করে পার্ক করা নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল। তবে সাদিক আবদুল্লাহ এসবের তোয়াক্কা করেননি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ক্ষুব্ধ জনতা পার্কে শিশুদের খেলার সরঞ্জাম লুট ও অবকাঠামো ভাঙচুর করে। অবশিষ্ট অংশ বহাল থাকায় মহাসড়কের ওই অংশটি ঝুঁকিপূর্ণ ছিল। সিটি করপোরেশনের উদ্যোগে বুধবার পুরোপুরি উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।
উচ্ছেদ কার্যক্রম শুরুর পর গণমাধ্যক কর্মীদের প্রশাসক শিরীন বলেন, ভোটারবিহীন নির্বাচনের মেয়র সাদিক আবদুল্লাহ মহাসড়ক দখল করে পার্ক করেছিলেন। এতে মহাসড়কের এই অংশে যানবহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। জনগণের দাবির মুখে তা উচ্ছেদ করা হচ্ছে। শিরীন আরও বলেন, মায়ের প্রতি ভালোবাসা জানাতে চাইলে জমি কিনে পার্ক নির্মাণ করতে পারতেন। জনগণের ও সরকারি জমি দখল করে পার্ক করে হীনম্মন্যতার পরিচয় দিয়েছেন তিনি।

চাঁদপুরের মতলব দক্ষিণে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতার বাড়িতে তালা ভেঙে নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা ও প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। ঘটনায় একজনের নাম উল্লেখ করে আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৫ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শাহাদাৎ হোসেন হত্যা মামলায় তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার অপর ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
২৬ মিনিট আগে
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চেয়ারম্যান করা হয়েছে দীপন তালুকদারকে। নতুন পরিষদে বিভিন্ন সম্প্রদায়ের ১৪ জন সদস্য মনোনীত হয়েছেন। আগের পরিষদ বাতিল করে আদেশটি কার্যকর করা হয়েছে।
২৬ মিনিট আগে
গাজীপুর সাফারি পার্কে রাখা সম্রাট ও নিহারকলি নামে উদ্ধার করা দুই হাতি মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে বন বিভাগ। নির্যাতন না করা, টাকা তোলায় ব্যবহার না করা এবং জিম্মানামা-মুচলেকাসহ কয়েকটি শর্তে ১২ আগস্ট হাতি দুটি হস্তান্তর করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৩৯ মিনিট আগে