বকেয়া পাওনার দাবিতে ঢাকায় আহুত অবরোধ-অনশন কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ও বিক্ষোভ করেছে অবসরপ্রাপ্ত চিনিকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে নাটোর সুগার মিলস গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন পরিষদের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা মিছিল নিয়ে মিল চত্বর ঘুরে পরিষদের কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় বক্তারা বলেন, বকেয়া ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা। দীর্ঘ দিন সরকারের কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি। তাই আগামী ৩, ৪ ও ৫ মার্চ ঢাকার কর্মসূচি সফল করতে তাঁরা সবার প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা পরিষদের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলু, শ্রমিক-কর্মচারী পরিষদের সভাপতি ফিরোজ আলী প্রমুখ।

বাগেরহাটের একটি মাছের আড়ত থেকে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ২২ কার্টন চিংড়ি কেনেন। পরে এসব চিংড়ি একটি বাসে ঢাকার উদ্দেশে পাঠিয়ে তাঁরা আরেকটি বাসে রওনা হন। পরদিন রাত ৯টার দিকে বাসটি ধোলাই পাড় এলাকায় পৌঁছালে ছিয়াম কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যান।
১২ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে