Ajker Patrika

পানিতে ডোবা শিশুকে নিয়ে হাসপাতালে ছুটলেন দুলু, বাঁচানো গেল না

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
পানিতে ডোবা শিশুকে নিয়ে হাসপাতালে ছুটলেন দুলু, বাঁচানো গেল না
হাসপাতালে অপেক্ষা করছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় ডোবার পানিতে পড়ে মো. সাদিপ হোসেন নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের আহাজারি দেখে শিশুটিকে নিজের গাড়িতে দ্রুত হাসপাতালে নিয়ে যান নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে চিকিৎসকদের দীর্ঘ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।

আজ রোববার বেলা ৩টার দিকে উপজেলার শাখাড়ীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিপ ওই গ্রামের মো. বকুল হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শাখাড়ীপাড়া ফাজিল মাদ্রাসার পাশে একটি ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয় সাদিপ। পরে ডোবার পাড়ে শিশুটির জুতা পড়ে থাকতে দেখে তার বাবা পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করেন তিনি।

এদিকে, নলডাঙ্গা থেকে নাটোরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন হুইপ দুলু। শিশুটির অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে দেরি না করে নিজের গাড়িতে তুলে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে বাঁচাতে দীর্ঘক্ষণ চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু হয়।

হুইপ দুলু জানান, নলডাঙ্গায় একটি কর্মসূচি শেষে নাটোরে ফেরার পথে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের আহাজারি করতে দেখেন তিনি। শিশুটির অবস্থা গুরুতর মনে হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত