Ajker Patrika

নাটোরে ভেজাল ধান-গমের বীজ প্যাকেটজাতের দায়ে জরিমানা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 
নাটোরে ভেজাল ধান-গমের বীজ প্যাকেটজাতের দায়ে জরিমানা
উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের একটি ধান ভাঙানোর মিলে অভিযান পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

নাটোরের নলডাঙ্গায় ভেজাল ধান ও গমের বীজ প্যাকেটজাত ও মজুদ করার দায়ে রবিউল বীজ ভান্ডারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার বিকেলে উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের একটি ধান ভাঙানোর মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখানে ভেজাল ধান ও গমের বীজ প্যাকেটজাত ও মজুদের প্রমাণ পাওয়া যায়। এসব বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ ছিল না। এ ছাড়া ঠাকুরগাঁও ও ঢাকার লালমাটিয়ার নাম-ঠিকানা ব্যবহার করা মোড়কে বীজ পাওয়া গেলেও সেগুলোর বৈধ কাগজপত্র দেখাতে পারেননি প্রতিষ্ঠানের মালিক রবিউল আওয়াল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন জানান, কৃষকের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ কাজ করছে। বীজ ব্যবসায় প্রতারণা ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত