
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাধারণ যাত্রী ভেবে পুলিশ বহনকারী অটো গতিরোধ করে একদল ডাকাত। এ সময় অটো থেকে পুলিশ সদস্যরা নামতেই পালিয়ে যায় ডাকাত দল।
গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আড়াইহাজার-বিশন্দদী সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টহল দিচ্ছিল পুলিশ। অটোরিকশাটি জালাকান্দি এলাকায় পৌঁছালে রামদা হাতে নিয়ে গতিরোধ করে ডাকাত দল। সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা তাদের ধরার চেষ্টা করলে পালিয়ে যায়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘গভীর রাতে টহল পুলিশের অটোরিকশাকে সাধারণ যাত্রীবাহী ভেবে গতিরোধ করে ডাকাত দল। মুহূর্তেই এএসআই রিপনের নির্দেশে সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। পরে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ডাকাত সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩০ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে