নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত ও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী রংপুর জেলার মিঠাপুকুর থানার নান্নুর স্ত্রী জোহরা বেগম (৪০)। এ ঘটনায় মোটরসাইকেলের চালক জোনায়েরকে আহত অবস্থায় খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন জোহরা বেগম ও মোটরসাইকেলের চালক জোবায়ের। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জোহরা বেগমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার জানান, সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

চুয়াডাঙ্গার জীবননগরে কোল্ড স্টোরেজের পাশ থেকে তুষার (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে। তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মণ্ডলের ছেলে।
২৬ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তারা ভর্তি হয়। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন শিশুর সংখ্যা ৯১। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি...
৪৩ মিনিট আগে
সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে একটি কারখানার নিরাপত্তা কর্মকর্তাকে (সিকিউরিটি ইনচার্জ) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পাহাড় কাটার দায়ে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের...
১ ঘণ্টা আগে
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। ছয়জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা...
১ ঘণ্টা আগে