নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আরও দুই মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা ও অপরটি পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলা। দুটি মামলায় গ্রেপ্তার দেখানোয় আটকে গেছে তাঁর জামিনপ্রক্রিয়া।
আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এ তথ্য জানান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফতুল্লা থানায় করা একটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে সদর থানায় করা পুলিশের ওপর হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে, গতকাল রোববার (৯ নভেম্বর) সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন উচ্চ আদালত। তাঁর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছিলেন, হত্যা ও হত্যাচেষ্টার পাঁচটি মামলায় তাঁকে জামিন দিয়েছেন উচ্চ আদালত।
উল্লেখ্য, চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় নাসিকের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। সে সময় তাঁর বিরুদ্ধে হওয়া চারটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের পদধারী সব জনপ্রতিনিধি এলাকা ছেড়ে পালিয়ে গেলেও নিজ বাড়িতেই অবস্থান করতেন আইভী।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে