
নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় তানভীর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) নাহিদ সরদারকে (৩৩) ট্রাকচাপায় হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফিলিং স্টেশনের আরেক কর্মচারী গুরুতর আহত হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের নড়াইল-যশোর সড়কের তুলারামপুর রেলসেতুর কাছে এই ঘটনা ঘটে।
নিহত নাহিদ সরদার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।
ফিলিং স্টেশনের কর্মচারী আখের আলী ও মো. ইসরাফিল জানান, শনিবার রাত ১১টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুরে নড়াইল-যশোর সড়কের পাশে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের জন্য ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। ফিলিং স্টেশনে তেল না থাকায় তেল দিতে অপারগতা প্রকাশ করেন ম্যানেজার নাহিদ সরদার।
তেল না দেওয়ায় ট্রাকচালক সুজাতের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় ম্যানেজার নাহিদের। বাগ্বিতণ্ডার একপর্যায়ে ট্রাকচালক সুজাত ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার হুমকি দেন। পরে রাত ২টার দিকে মোটরসাইকেলযোগে নিজ গ্রাম পেড়লী যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারী জিহাদ। ফিলিং স্টেশন থেকে ১০০ গজ দূরে গেলে ট্রাকচালক সুজাত মোটরসাইকেলের পেছন দিক দিয়ে এসে চাপা দেন। এতে ঘটনাস্থলে ম্যানেজার নাহিদ সরদার মারা যান। মারাত্মক আহত অবস্থায় জিহাদ মোল্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর ট্রাকচালক সুজাত ট্রাক নিয়ে পালিয়ে যান।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।

বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় সাড়ে ৯ শতাংশ প্রবীণ। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী দেশে প্রবীণ নাগরিকের সংখ্যা প্রায় ১ কোটি ৫৩ লাখ। তবে কিছু পরিসংখ্যানে এ সংখ্যা ১ কোটি ৮০ লাখ পর্যন্ত বলা হচ্ছে। আর ২০৫০ সালের মধ্যে প্রতি পাঁচজনে একজন প্রবীণ নাগরিক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবীণ নারীদের বড় একটি...
২ মিনিট আগে
মিয়ানমারের রাখাইনে স্থলমাইন বিস্ফোরণে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হামিদ হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উখিয়ার পালংখালী সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পায়ে আঘাতপ্রপ্ত অবস্থায় পরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
১১ মিনিট আগে
দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সাইবার সহিংসতার ঘটনা বাড়ছে। সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন (সিএসডব্লিউসি) প্ল্যাটফর্মে গত ২১ মাসে পাওয়া ৮০টি অভিযোগের মধ্যে ৫৫টিই নারীদের। এসব অভিযোগের মধ্যে অন্তরঙ্গ ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আপত্তিকর ছবি-ভিডিও প্রকাশ, ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম...
৩৫ মিনিট আগে
বরিশাল নগরীর একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে আমিনা খানম (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে।
৪০ মিনিট আগে