
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ঢাকা মোড় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় পাঁচ ধানকাটা শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে তাঁদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উদ্ধারকৃতরা হলেন মো. শাকিব (১৯), আকবর (৩০), হেলাল (২৫), জাকির (৪৫) ও মমিন (৩৫)। তাঁদের সবার বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে তাঁরা টাঙ্গাইল জেলার ঘাটাইলে ধান কাটার কাজে যান। কাজ শেষে বুধবার ভোরে ট্রাকে করে বাড়ি ফেরার পথে ফুলবাড়ীর ঢাকা মোড় এলাকায় পৌঁছালে ট্রাকচালক তাঁদের নামতে বলেন। তবে কোনো সাড়া না পেয়ে চালক ট্রাক থেকে নেমে তাঁদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাঁদের রাস্তার পাশে রেখে ট্রাকটি নিয়ে রংপুরের দিকে চলে যান। সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফুলবাড়ী থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ শাহ বলেন, বর্তমানে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৬৫ জন শিক্ষার্থী। স্কুলের একমাত্র শিক্ষক বা কর্মকর্তা শিরিনা আফরোজ। প্রথম শিফটে তিনটি শ্রেণি ও দ্বিতীয় শিফটে আরও তিনটি শ্রেণির শতাধিক শিক্ষার্থীর একমাত্র শিক্ষক তিনি। দুই বছর ধরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার উত্তর ধলডাঙ্গা সরকারি প্রা
৬ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মুগ্ধ তালুকদারকে (১১) বরফভর্তি পানির বোতল দিয়ে মাথায় আঘাত করার ঘটনায় সহকারী শিক্ষক কাউসার আহমেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
১২ মিনিট আগে
খুলনার তেরখাদায় যমজ শিশু হত্যার দায়ে মা কানিজ ফাতেমা কনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার (১৩ মে) খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এই রায় ঘোষণা করেন।
১৭ মিনিট আগে
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মঙ্গল শেখ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে নবাবগঞ্জ থানা পুলিশ।
২০ মিনিট আগে