নওগাঁর সাপাহারে সরিষার মাঠে যাওয়ার সময় ট্রলি উল্টে মোজাম্মেল হক (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক সাপাহার উপজেলার উত্তর আলাদিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সাপাহার থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বাড়ি থেকে ট্রলি নিয়ে সরিষা নেওয়ার জন্য খেতে যাচ্ছিলেন মোজাম্মেল। পথে বিরামপুর ক্লাবের মোড়ে আসলে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এসআই বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কয়েক দিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে ও রাতে বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, রোগী ও কর্মজীবী মানুষ।
১৩ মিনিট আগে
ঈদ-পরবর্তী সময়ে সড়কে রাজধানীমুখী মানুষের ভিড় যেমন বাড়ছে, তেমনি বাড়ছে যানজট আর ভোগান্তিও। সেই ভোগান্তি এড়াতে অনেকেই এখন বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন নৌপথ। যমুনা নদী পেরিয়ে নৌকায় টাঙ্গাইল হয়ে ঢাকায় ফিরছেন শত শত মানুষ।
৩৬ মিনিট আগে
জাতীয় পর্যায়ে শিশু নির্যাতনকারীদের একটি তথ্যভান্ডার তৈরির প্রস্তাব দিয়ে রুবাবা দৌলা বলেন, কারা এ ধরনের অপরাধ করেছে তার একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার থাকা প্রয়োজন। আধুনিক প্রযুক্তি ও সমন্বিত নাগরিক তথ্যব্যবস্থা ব্যবহার করে অপরাধের ধরন বিশ্লেষণ এবং ঝুঁকি শনাক্ত করা সম্ভব।
১ ঘণ্টা আগে
পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত পুশ ইন চেষ্টায় আটকে পড়া ১০ জন নারী-পুরুষ ও শিশু ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে অনিশ্চিত অবস্থায় রয়েছে। বিজিবির বাধায় বাংলাদেশে প্রবেশ করতে না পারায় এবং বিএসএফ ফেরত না নেওয়ায় তারা দুই দেশের মাঝামাঝি এলাকায় চরম অনিশ্চয়তার মধ্যে...
২ ঘণ্টা আগে