Ajker Patrika

নওগাঁয় আগুনে দগ্ধ স্বামীর মৃত্যুর একদিন পর চলে গেলেন স্ত্রীও

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় আগুনে দগ্ধ স্বামীর মৃত্যুর একদিন পর চলে গেলেন স্ত্রীও
প্রতীকী ছবি

নওগাঁর সাপাহারে এলপিজি সিলিন্ডার থেকে লাগা আগুনে দগ্ধ স্বামীর মৃত্যুর পর দুই দিনের মাথায় মারা গেলেন স্ত্রীও। দুদিন আগে দগ্ধ সোলায়মান আলী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং আজ রোববার বাড়িতে মারা যান স্ত্রী আফরোজা বেগম।

উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামের বাসিন্দা তাঁরা। গত ১৫ নভেম্বর গ্রামে নিজ বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রোববার রাত ৯টার দিকে মশার কয়েল ধরানোর জন্য আফরোজা বেগম রান্নাঘরে গিয়ে গ্যাস লাইটার জ্বালান। এ সময় রান্নাঘরে থাকা এলপিজি সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় এবং তিনি দগ্ধ হন। তাঁর চিৎকারে পাশের ঘর থেকে সোলায়মান আলী স্ত্রীকে বাঁচাতে ছুটে গেলে নিজেও দগ্ধ হন। পরে রাতেই দুজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে গত ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান আলী মারা যান। সেদিনই তাঁর মরদেহ এবং চিকিৎসাধীন আফরোজা বেগমকে সাপাহারে বাড়িতে নেওয়া হয়।

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, লোকমুখে বিষয়টি জেনেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত