
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান।
মারা যাওয়া সাত মাস বয়সী শিশুটির বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলায়। গত ২৮ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। গতকাল রোববার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ২৪ শিশুর মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৩ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮২ শিশু। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে মোট ১ হাজার ৬৯ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৬৩ শিশু।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। আজ শনিবার রাতে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সোয় ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে হত্যা করা হয়। নিহত যুবক দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
৫ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে দুই ভাইয়ের লাগানো দুই শতাধিক কুলগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার ভোরের দিকে উপজেলার চক নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
বরিশালের মুলাদীতে পারিবারিক কলহের জেরে কন্যাশিশুসহ বিষপান করেন পিংকি বেগম (২৮)। এতে শিশু সুমাইয়া বেগম (৮) মারা গেলেও বেঁচে আছেন পিংকি। তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৭ মিনিট আগে