হাম
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। শিশুদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা দিলেও সঠিক সময়ে টিকা এবং সচেতনতার মাধ্যমে এটি প্রতিরোধ সম্ভব। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব, টিকাদান কর্মসূচি এবং চিকিৎসকদের পরামর্শসহ সব সর্বশেষ আপডেট ও প্রতিবেদন পড়ুন এই পাতায়।

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গু ও হামে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামে তিনজন এবং ঢাকায় ও সিলেটে একজন করে চিকিৎসাধীন ছিল। তবে এ দিন নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে...

হাম-ডেঙ্গুতে দুই ছেলেকে হারিয়ে নিঃস্ব দম্পতি
গত বৃহস্পতিবার রাতেও বাবার ডাকে সাড়া দিয়েছিল ১০ বছরের নুর মোহাম্মদ আরাফাত। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) শুয়ে বাবাকে জানিয়েছিল, সে ভালো আছে। কিন্তু পরদিন শুক্রবার সকালে আর কোনো সাড়া মেলেনি।

হামের উপসর্গে ২ জনের মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।

হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দিন: স্বাস্থ্যমন্ত্রী
হামে আক্রান্ত হয়ে দেশে শিশুদের মৃত্যুর ঘটনায় সব দায় নিজের কাঁধে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হামে শিশু মৃত্যুর জন্য তিনিই দায়ী। এ ঘটনায় অন্য কাউকে দোষারোপ করবেন না বলেও জানিয়েছেন তিনি।







