
প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় আনুমানিক ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি দিয়েছেন হাসান শিকদার (২২) নামে এক যুবক। গতকাল রোববার (৩ মে) সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বন্ধু, পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের সদস্যদের সহায়তায় প্রায় সাড়ে চার ঘণ্টা পর তাঁকে নিচে নামানো সম্ভব হয়।
হাসান শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে।
জানা গেছে, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া মানতে না পেরে বিদ্যুতের টাওয়ার বেয়ে ওপরে উঠে পড়েন হাসান। তিনি প্রেমিকাকে ফোন করে সম্পর্ক টিকিয়ে রাখতে এবং টাওয়ারের নিচে আসতে চাপ দেন। তা না হলে তিনি নিচে লাফিয়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে আসেন। তিনি হাসানকে নিচে নামতে অনুরোধ করতে থাকেন। এ সময় টাওয়ারের নিচে হাজারো উৎসুক জনতার ভিড় জমে যায়। খবর পেয়ে শিবচর থানা-পুলিশ, নিলখী তদন্তকেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের লোকজন ও হাসানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা হাসানকে নিচে নামতে অনুরোধ করেন। দীর্ঘ সময় পর রাত প্রায় সাড়ে ১০টার দিকে বন্ধুর সহযোগিতায় হাসানকে নিচে নামানো সম্ভব হয়। পুলিশ কঠোর নিরাপত্তায় হাসানকে শিবচর থানায় নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে চার ঘণ্টা ফোনে বিভিন্নভাবে বুঝিয়ে-শুনিয়ে হাসান নামের যুবককে টাওয়ার থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হই। পুলিশ তাকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শাহরিয়ার বিন মতিনের সরকারি অনুদানের টাকা দিয়ে তাঁর বাবা মোহাম্মদ আব্দুল মতিন দ্বিতীয় বিয়ে করেছেন—এমন অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করে আব্দুল মতিন দাবি করেছেন, নিজের সামর্থ্যে ও প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই তিনি বিয়ে করেছেন।
২২ মিনিট আগে
বাগেরহাটে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (৩৭) নামের এক নারীকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত বেল্লাল সরদারকে (৪৭) আটক করেছে বাগেরহাট মডেল থানা-পুলিশ।
৩১ মিনিট আগে
বড় মাত্রার কোনো ভূমিকম্প হলে রাজধানী ঢাকার কী অবস্থা হবে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়া, জলাশয় ও খাল-বিল ভরাট এবং অপরিকল্পিত নগরায়নের কারণে রাজধানী দিন দিন...
৪০ মিনিট আগে
মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব পালনকালীন সিদ্ধান্ত, নথি, দাপ্তরিক কার্যক্রম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য-উপাত্ত পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে মামলার তদন্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কিছু তথ্য পেতে বিলম্ব হওয়ার কারণে...
৪২ মিনিট আগে