
উচ্চ আদালতের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আজ রোববার ইসির ডেসপাস বিভাগে ওই চিঠি দেওয়া হয়।
চিঠিতে মনিরা শারমিন জানান, তাঁর প্রার্থীতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। এই আবেদনের শুনানি আগামীকাল সোমবার। সে পর্যন্ত ইসিকে গেজেট প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
চিঠিতে মনিরা লিখেছেন, ‘মামলা শুনানি না হওয়া পর্যন্ত অপর প্রার্থী নুসরাত তাবাসসুমের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত না হওয়া আবশ্যক। যেহেতু দল আমাকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দিয়েছে, সেহেতু হাইকোর্ট বিভাগের আদেশের জন্য নির্বাচন কমিশনার অপেক্ষা করা উচিত। অন্যথায় আমি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হব।’
গতকাল শনিবার সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, আজ রোববার নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য উল্লেখ করে গেজেট প্রকাশের কথা থাকলেও তা হচ্ছে না। আগামীকাল সোমবার এই গেজেট প্রকাশ হতে পারে।
গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০ সংরক্ষিত নারী আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে ইসি। আজ রোববার রাত ৯টার দিকে এই ৪৯ জন সংসদ সদস্যের শপথ অনুষ্ঠানের কথা রয়েছে। গেজেট প্রকাশ না হওয়ায় এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিতে পারছেন না।

সরকারের ভেতরেই অনেক সরকার রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আগের সময় সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি স্পষ্ট থাকলেও এখন কে সিদ্ধান্ত নিচ্ছে, তা বোঝা যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির দেওয়া বক্তব্যে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার এক বিবৃতিতে এ নিন্দা জানায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ে
৪ ঘণ্টা আগে
সংস্কার নিয়ে বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। নির্বাচনের আগে জনগণকে তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছে, এখন তারা সেই জায়গা থেকে সরে এসেছে। আজ রোববার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা হলে ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনে...
৭ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থিত সংগঠন হিসেবে দলিত, হরিজন, তফসিলি ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ‘জাতীয় জনজাতি জোট’-এর আত্মপ্রকাশ ঘটেছে। ডেভিড রাজুকে আহ্বায়ক ও কৈলাশচন্দ্র রবিদাসকে সদস্যসচিব করা হয়েছে...
১ দিন আগে