পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তা ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজনসহ মোট ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ নিয়ে গত দুই মাসে ৩৫ জন কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী তাঁদের অবসরে পাঠানো হয়েছে। ওই ধারায় উল্লেখ রয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কারণ দর্শানো ছাড়াই তাঁকে অবসরে পাঠাতে পারে।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ডিআইজি পদমর্যাদার রয়েছেন—অ্যান্টি টেররিজম ইউনিটের মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ইমতিয়াজ আহমেদ, সিআইডির হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের সালেহ্ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ, পুলিশ স্টাফ কলেজের এস এম আক্তারুজ্জামান, পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট মো. হায়দার আলী খান, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মো. মাহাবুবুর রহমান ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের রুহুল আমিন, হাইওয়ে পুলিশের রফিকুল হাসান গনি, নৌ পুলিশের মো. মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (বর্তমানে সিআইডিতে বদলির আদেশপ্রাপ্ত) মো. আব্দুল আজিজ, পুলিশ অধিদপ্তরের কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের গোলাম রউফ খান, পিটিসি রংপুরের কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, হাইওয়ে পুলিশের রখফার সুলতানা খানম, এ ছাড়া সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার রেলওয়ে পুলিশের পুলিশ সুপার ফারহাত আহমেদকেও অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অবসরে যাওয়া এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। এর আগে গত ৯ মার্চ বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সর্বশেষ গত ২২ এপ্রিল ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরও ১৩ কর্মকর্তাকে একইভাবে অবসরে পাঠিয়েছিল সরকার।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত এনে আয়ানাঘরের সেই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
৪ মিনিট আগে
মালয়েশিয়া সফর শেষে রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে আরও দুই মন্ত্রী চীনে যাচ্ছেন। তাঁরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
১৬ মিনিট আগে
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর হত্যা রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে কবর থেকে দেহাবশেষ তোলার যে অনুমতি আদালত দিয়েছিলেন, তা বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাঁর আগের দেওয়া নির্দেশ বাতিল করেন।
১৮ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ চারজন সাক্ষী সাক্ষ্য দেন।
২০ মিনিট আগে