
অবশেষে ঢাকার সাভার সাবরেজিস্ট্রি অফিসের সাবরেজিস্ট্রার মো. জাকির হোসেনকে সাভার থেকে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা আদেশে গতকাল রোববারের মধ্যেই তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে। গতকালই আদেশটি জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, সাবরেজিস্ট্রার মো. জাকির হোসেনের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ)-এর অধীন অসদাচরণ ও বিধি ৩(ঘ)-এর অধীন দুর্নীতিপরায়ণের আওতাভুক্ত অপরাধের অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। এ অবস্থায় বিভাগীয় মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের কার্যালয়ে সংযুক্ত করা হলো।
এর আগে গত ২৬ এপ্রিল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মঈনুদ্দিন কাদির সাবরেজিস্ট্রার মো. জাকির হোসেনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সরেজমিন তদন্ত করেন।

বরিশালে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে ছাত্রলীগের সম্পৃক্ততা, বিবাহিত এবং অযোগ্য লোকদের স্থান দেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে ঘোষিত বরিশালে ছাত্রদলের তিনটি ইউনিট কমিটিতে এমন অসংগতি পাওয়া গেছে।
৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিং, মানসিক ও শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন প্রথম বর্ষের ১০ শিক্ষার্থী।
২৯ মিনিট আগে
গত শনিবার (২ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান।
১ ঘণ্টা আগে