
ফুলসজ্জিত ছাদখোলা গাড়িতে দুই শিক্ষককে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর) নান্দাইল উপজেলার আব্দুল জব্বার উচ্চবিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁদের বিদায় অনুষ্ঠান হয়। বিদায়ী দুই শিক্ষক হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির ও সহকারী শিক্ষক হামিদুর রহমান খান।
ফুলসজ্জিত গাড়িতে সামনে-পেছনে মোটরসাইকেলের বহর নিয়ে প্রিয় শিক্ষকদের বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ সময় গাড়ির দুই পাশে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের উদ্দেশে মানপত্র পাঠ করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক ক্রেস্ট। শিক্ষার্থীরা বিদায়ী গানের মাধ্যমে প্রিয় শিক্ষকদের স্মৃতিচারণা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির ৩৭ বছর ও সহকারী শিক্ষক হামিদুর রহমান খান ৩০ বছর ধরে আব্দুল জব্বার উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। শনিবার এই গুণী দুই শিক্ষক অবসর গ্রহণ করেছেন।

এর আগে সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রবিউল ইসলাম রবিনের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী শফিকুল ইসলাম খান রিপন ও তানিম আহমেদ চাঁনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমেদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল আলম দাদন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রমজান উদ্দিন ভূঁইয়া, সুলতান উদ্দিন পাঠান প্রমুখ।
বিদায়ী প্রধান শিক্ষক শাহজাহান কবির বলেন, ‘দীর্ঘদিন শিক্ষকতা করেছি। আজকে অবসর নিয়েছি। বিদায়বেলায় আমাদের দুই শিক্ষককে যে সম্মান দিয়েছেন সেটি জীবনের সার্থকতা। দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে গর্ববোধ করি।’
বিদায়ী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ-১ আসনটি বরাবরই আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। ১৯৮৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। শুধু ১৯৮৮ সালে জাতীয় পার্টির শফিকুল ইসলাম একবার সংসদ সদস্য নির্বাচিত হন।
১০ মিনিট আগে
এনসিপি প্রার্থী জোবাইরুল হাসান আরিফের মোট ভোটের মাত্র ২ হাজার ৯০৬টি পেয়েছেন, যা প্রদত্ত ভোটের তুলনায় খুবই কম। ফলে নির্বাচনী বিধি অনুযায়ী তাঁর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। চট্টগ্রাম-৮ আসনে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ জন। এনসিপি প্রার্থী মোট ভোটারের মাত্র শূন্য দশমিক ৫২ শতাংশ ভোট পান।
১৭ মিনিট আগে
সিলেট বিভাগের ১৯ আসনের মাত্র একটিতেও জিততে পারেনি জামায়াতে ইসলাম। তবে দলটির নেতৃত্বধীন ১১ দলীয় জোটের খেলাফতে মজলিস পয়েছে একটি আসন। আর বাকি ১৮টি আসনই জিতেছে বিএনপি।
২৬ মিনিট আগে
মেহেরপুর জেলার দুটি আসনেই জামায়াত জোট প্রার্থী বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন মেহেরপুর-১ আসনে জেলা জামায়াতের আমির মাও. তাজ উদ্দীন খান এবং মেহেরপুর-২ আসনে জামায়াত নেতা নাজমুল হুদা।
৪১ মিনিট আগে