ময়মনসিংহের ধোবাউড়ায় দুলাল মিয়া (৫৪) নামের একজন ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকাল ৯টার দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে নিজ বাড়ির কাছে একটি পুকুরপাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
দুলাল মিয়া দীঘিরপাড় গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার মুন্সিরহাট বাজারে দীর্ঘদিন ধরে ধানের ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনেরা।
পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রোববার সন্ধ্যায় ব্যবসায়িক কাজ শেষে বাড়ির উদ্দেশে বাজার থেকে বের হন দুলাল মিয়া। তবে রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। শুরুতে তাঁরা ধারণা করেছিলেন, হয়তো ব্যবসায়িক প্রয়োজনে তিনি অন্য কোথাও অবস্থান করছেন। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে পরিবারের উৎকণ্ঠা আরও বাড়ে।
আজ সকালে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি পুকুরপাড়ে গলাকাটা অবস্থায় দুলাল মিয়ার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী স্বজনদের খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত দুলাল মিয়ার চাচাতো ভাই জামান খান বলেন, ‘দুলাল ভাইয়ের সঙ্গে এলাকায় কারও কোনো বিরোধ ছিল বলে আমাদের জানা নেই। এই নির্মম হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কারা ও কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে বরিশাল মহানগর ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। সোমবার সন্ধ্যার দিকে নগরীর আমতলার মোড়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় মহানগর ছাত্রদলের কমিটিতে বঞ্চিত নেতাদের যথাযথ মূল্যায়নের দাবি জানান
৭ মিনিট আগে
বরিশালে কৃষিপ্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৪ মে) নগরীর বগুড়া রোডে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এই মেলার উদ্বোধন করেন।
১৩ মিনিট আগে
সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই সেতু রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। বালু-পাথরখেকোদের হামলা থেকে বাঁচতে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এ সময় উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়কসহ চারজনকে আটক করে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ সোমবার জকসুর ভিপি রিয়াজুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে তা এখনো গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন ভিপি।
২ ঘণ্টা আগে