
বরিশালে কৃষিপ্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৪ মে) নগরীর বগুড়া রোডে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এই মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনের পর বিলকিস আক্তার জাহান শিরীন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের মাঝে উন্নত জাতের গাছের চারা বিতরণ করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক বলেন, ‘দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার অপরিহার্য। কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহিত করতে পারলে উৎপাদনশীলতা বহুগুণ বাড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপপরিচালক মরিয়ম বেগম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আশিক ইকবাল খান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. মামুনুর রহমান, বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিক, বিনা উপকেন্দ্র বরিশালের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সায়েমা খাতুন প্রমুখ।
মেলায় কৃষি খাতে আধুনিক প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন, উচ্চফলনশীল ও পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনের নতুন পদ্ধতি এবং কৃষকদের জন্য সহায়ক নানা উপকরণ প্রদর্শন করা হয়।

রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
১৭ মিনিট আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
১৯ মিনিট আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
২৮ মিনিট আগে
এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
১ ঘণ্টা আগে