Ajker Patrika

নামাজ পড়ে ফেরার পথে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৯: ৪৭
নামাজ পড়ে ফেরার পথে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় নেকবর আলী সরকার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা মোড়ে ইছাপুরা-বালুচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেকবর আলী সরকার উপজেলার রামানন্দ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে সিরাজদিখান থেকে বালুচরগামী নম্বরবিহীন একটি বালুভর্তি ডাম্প ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তাঁর দুই পা হাঁটুর নিচ থেকে থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত