Ajker Patrika

মুন্সিগঞ্জে পাসের হার ৫০.৬২ শতাংশ, তিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে পাসের হার ৫০.৬২ শতাংশ, তিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ জেলায় চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৬২ শতাংশ। জেলায় এ বছর ৮ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পাস করেছেন ৪ হাজার ৩৬১ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন শিক্ষার্থী। অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২৫৪। আজ শনিবার বেলা ১১টার দিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে।

তবে জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। প্রতিষ্ঠানগুলো থেকে মোট ১৩ জন পরীক্ষার্থী অংশ নিলেও সবাই অনুত্তীর্ণ হয়েছেন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠান তিনটি হলো সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ, শ্রীনগর উপজেলার হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ এবং লৌহজং উপজেলার মেদিনীপুর মণ্ডল গার্লস কলেজ।

রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। মেদিনীপুর মণ্ডল গার্লস কলেজ থেকে দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের কেউ পাস করতে পারেননি।

এদিকে, জেলার ছয় উপজেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে লৌহজং উপজেলা। উপজেলাটিতে পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ।

পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে গজারিয়া উপজেলা। সেখানে পাসের হার ৩২ দশমিক ৯৪ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত