Ajker Patrika

জনগণের রায় অগ্রাহ্য করলে সরকারকে চরম মূল্য দিতে হবে: শফিকুর রহমান

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৬: ৪৯
জনগণের রায় অগ্রাহ্য করলে সরকারকে চরম মূল্য দিতে হবে: শফিকুর রহমান
মুন্সিগঞ্জে পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভোট ও গণভোটের রায়ের প্রতি সম্মান দেখালে সরকারও সম্মানিত হবে। আর জনগণের রায় অগ্রাহ্য করলে সরকার শুধু অপমানিতই হবে না, এর জন্য চরম মূল্যও দিতে হবে।

আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে কুষ্টিয়াগামী ৪১০ কিলোমিটার দীর্ঘ লংমার্চ চলাকালে মুন্সিগঞ্জের মাওয়া পদ্মা সেতু উত্তর থানার সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলের এটি দ্বিতীয় লংমার্চ। জনগণের দাবি নিয়েই তাঁরা রাজপথে নেমেছেন।

জামায়াতের আমির বলেন, ‘গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। একটি দাবি বাস্তবায়িত হলে বাকি ছয় দফা স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হয়ে যাবে। সরকার এক দফা দাবির প্রতি সম্মান দেখালে এবং জনগণের রায় ও ভোটের প্রতি শ্রদ্ধা জানালে সরকারও সম্মানিত হবে। জনগণের রায় অগ্রাহ্য করলে সরকারকে চরম মূল্য দিতে হবে।’

পথসভাকে কেন্দ্র করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুই পাশে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত। ছবি: আজকের পত্রিকা
পথসভাকে কেন্দ্র করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুই পাশে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত। ছবি: আজকের পত্রিকা

মহান আল্লাহর ওপর ভরসা রেখে শফিকুর রহমান বলেন, ইনশাআল্লাহ জনগণের এই দাবি আদায় হবে এবং দাবি আদায় করেই তাঁরা ঘরে ফিরবেন।

পথসভাকে কেন্দ্র করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুই পাশে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি দেখা যায়। জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতা-কর্মীরা অবস্থান নেন। তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত